
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কড়ি এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিকে প্রাথমিকভাবে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদনকারী অন্য প্রতিষ্ঠানগুলো হলো— ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।
প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো পরবর্তী ধাপে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করে ডিজিটাল ব্যাংক পরিচালনার চূড়ান্ত অনুমোদনের দিকে এগোবে।